দারসুল কুরআন

জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন

জুলাইয়ের আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

লেখক: Activities Deskপ্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬পাঠ: ৬৯৯ বার
জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ : সেলিম উদ্দিন
দারসুল কুরআন
শেয়ার এক্স হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম

দারসের বিবরণ

রাজধানীর বসুন্ধরার মিনি স্টেডিয়ামে ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট শাখার উদ্যোগে আয়োজিত ৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনকে বেগবান করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তাদের বিরুদ্ধে সকল শিক্ষার্থীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংবিধান সংস্কারের অঙ্গীকারকে অবমূল্যায়ন করা হয়েছে। গত চার মাসে ক্ষমতাসীনরা সুশাসন প্রতিষ্ঠায় মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ অসৎ রাজনীতি ও মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। তাদের এসব অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের অবদান কখনো মুছে ফেলা যাবে না এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।